চালডাল, শাকসবজি, দুধ ইত্যাদি যেসব খাবার সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত রোজই দরকার লাগে, তারই কিছু কিছু স্টোর করতে হয়। জেনে রাখুন এসব দ্রব্যাদি বেশিদিন ভালো রাখার উপায়।
Showing posts with label Tips. Show all posts
Showing posts with label Tips. Show all posts
Monday, September 19, 2011
বেশি তাজা
Tuesday, July 26, 2011
পরিবেশকে সুন্দর রাখতে
নিজের চারপাশের পরিবেশকে সুন্দর রাখতে কে না চায়! কিন্তু এই পরিবেশ সুন্দর রাখতে আমরা কতটুকু আন্তরিক? দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটা নিজেদের অজান্তে আমাদের অনেকেই এই পরিবেশকে দূষিত করে চলেছি। আমাদের চারপাশের বায়ু, জল, মাটি আমরাই দূষিত করছি অনবরত।
Wednesday, April 27, 2011
ঘরোয়া দাওয়াই
প্রতিদিনের ছোটখাটো কাটাছেঁড়া, অসুখ-বিসুখে অনেক সময় ডাক্তার না দেখালেও চলে। চটপট উপশমের জন্যে শিখে নিন কিছু অব্যর্থ ঘরোয়া দাওয়াই।
পুড়ে গেলে
** গরম তেল বা ঘি ছিটকে লাগে অনেক সময় হাতে, মুখে, গলায়, ঘাড়ে কিংবা পায়ে। বরফ সরাসরি পোড়া জায়গায় চেপে ধরুন। ফোসকা কিংবা পোড়া ঘা আর হবে না।
** হাত বা পায়ের আঙুল পুড়ে গেলে, আঙুলের ফাঁকে ফাঁকে স্টেরয়েড গজ দিয়ে রাখুন। ১ কাপ গরম পানিতে আধা চা-চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এই গরম পানীয়টুকু সাথে সাথেই চুমুক দিয়ে খেতে হবে।
Monday, March 28, 2011
মেডিক্যাল ইমার্জেন্সি
মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা উঠল, বাড়ির বয়স্ক মানুষটি পড়ে গেলেন পা পিছলে কিংবা খেলতে গিয়ে বাচ্চা বাসায় ফিরল হাত-পা কেটে_এই ধরনের জরুরি অবস্থা কমবেশি দেখা দেয় সব পরিবারেই। কী করবেন বুঝে উঠতে পারছেন না। এ রকম বিপদের মুহূর্তে নার্ভাস না হয়ে ইমার্জেন্সি হ্যান্ডলিংয়ের খুব জরুরি গাইডলাইন নিচে দেওয়া হলো।
Monday, March 14, 2011
নিজের জন্য সময় বাঁচান
ইমন আর মলস্নার_দুই ফুটফুটে শিশুর মা মিতুল। লোকে তাকে 'হ্যাপি অ্যান্ড প্রাউড মাদার' হিসেবেই দেখে। কিন্তু পুরো সংসারের হ্যাপি, লৌকিকতা এবং সর্বোপরি দুটি দামাল শিশুর ঝক্কি-ঝামেলা সামাল দিতে দিতে মিতুলের নিজের সময়, শখ-আহ্লাদ বলে প্রায় কিছুই আর অবশিষ্ট নেই।
মিতুলের সঙ্গে সেই দিন পুরোনো বান্ধবী রুমকির দেখা। রুমকি বলে ওঠে, আচ্ছা, কী চেহারা করছিস বল তো? তোর ফিগার দেখে আমাদের হিংসা হতো, মনে আছে তোর? দীর্ঘনিশ্বাস ফেলে মিতুল বলে, আর ফিগার! নিজের কথা ভাববার সময় কই রে?

Monday, March 7, 2011
কাঁচা আম
অল্প কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে আমের সিজন। আমরা ব্যস্ত হয়ে পড়ব এই ফলটিকে বিভিন্নরূপে পাওয়ার জন্য। কাঁচা, পাকা আমের জুস, আচার আরও কত কি। কাঁচা আমের গুণাগুণ বিশেস্নষণ করতে গেলে অনেক কথাই বলতে হয়। জেনে নিন কাঁচা আমের উপকারিতা সম্পর্কে_
Tuesday, February 15, 2011
বুঝেশুনে গ্যাস চালান
মিসেস লুনা জামিলের রান্না শেষ কিন্তু গ্যাসের চুলা কিন্তু ঠিকই জ্বলছে। কেন জ্বলছে জানেন? কারণ, তাকে বারবার চুলা জ্বালাতে হয় এবং ম্যাচের কাঠি খুব দ্রুত শেষ হয়ে যায় বলে বিরক্ত হন। আমাদের প্রায় ঘরেই এমন একজন লুনা জামিল আছেন, যিনি কয়েক পয়সার ম্যাচের কাঠি বাঁচাতে গিয়ে আমাদের অমূল্য সম্পদ গ্যাস প্রতিনিয়তই অপচয় করে আসছেন। রাজধানীতে শুরু হয়েছে গ্যাস সঙ্কট এবং এর অন্যতম কারণ হচ্ছে, আমাদের এই লুনা জামিলের মতো অবহেলা এবং অসচেতনতা।
এই সময়ে বেশি করে পানি পান করুন
শরীরকে সুস্থ, সুন্দর ও সতেজ রাখতে বেশি বেশি করে পানি খান। শুধু তেষ্টা পেলেই পানি খাওয়া নয়, ঠিকমতো পানি খেতে হবে। গরমকালে নিয়ম মেনে পানি খাওয়া হলেও শীতকালে অধিকাংশ সময়ই আমরা পানি খাওয়ার কথা ভুলে যাই। এটা একেবারেই ঠিক না। এর ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। নিয়মিত পানি খেয়ে সুস্থ থাকার কিছু পরামর্শ।
Sunday, February 6, 2011
ব্যথানাশক হিসাবে তিল
তিল খুব ভাল ব্যথানাশক। এতে সাত ধরনের ব্যথানাশক যৌগ রয়েছে। দাঁতের ব্যথায় উপশম পেতে ও আপনি তিলকে বেছে নিতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? এক ভাগ তিলের সাথে তিন ভাগ পানি নিয়ে সিদ্ধ করতে থাকুন। মিশ্রণটি শুকিয়ে অধের্ক হয়ে গেলে নামিয়ে ফেলুন। এবার ঠান্ডা করুন এবং সরাসরি দাঁতে মাখুন। ব্যাথা সেরে যাবে।
Labels:
Tips
Tuesday, February 1, 2011
কাজের উপযোগী অফিস
বর্তমানে মানুষের কাজের পরিধি অনেক বেড়েছে। কর্মমুখর এই জীবনে দিনের একটা বড় সময় ব্যয় করতে হয় কর্মক্ষেত্রে। তাই কর্মক্ষেত্রে কাজের পরিবেশটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কর্মক্ষেত্রের সামগ্রিক পরিবেশকে না ধরে শুধু কাজের স্থানটির জন্য কিছু সুবিধাজনক উপায় বা কৌশল বাতলে দিতে এই নিবন্ধে রইলো কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা।
কাজের জন্য কিছু নির্দিষ্টভাবে ব্যবহূত আসবাবপত্র, এর অবস্থান, আপনার অবস্থান ইত্যাদি থাকে। যার প্রত্যক্ষ প্রভাব কাজের ক্ষেত্রে পড়ে। সঠিকভাবে ব্যবহার না করলে এর দীর্ঘমেয়াদী ফল হতে পারে চোখ, ঘাড়, পিঠ, আঙ্গুল, কোমর ও পায়ের সমস্যা। অথচ একটু সচেতন থেকে যদি এসব সমস্যার সমাধান করার চেষ্টা করেন তবে আপনার কাজের জন্য বহন করতে হবে না দৈহিক কোন সমস্যা।
Friday, January 21, 2011
কম কথায় বাজিমাত
কথা বলাটা মানুষের বিশাল চারিত্রিক বৈশিষ্ট্য। বন্ধুত্ব, প্রেম বা যেকোনো ক্ষেত্রে কথা বলা অত্যন্ত জরুরি। কারো সঙ্গে যদি কথা বলতেই ভালো না লাগে, তবে প্রেম তো অনেক দূরে, ছোট কোনো সম্পর্কও গড়ে ওঠে না। আর তাই যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
আলসেমিকে বিদায়
পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে নিজের নামটি অন্যের মুখে শোনা। নিজের সবকিছু সবসময় নিজেদের কাছে সেরা। আমরা কারণে অকারণে নিজেকে অন্যের মাঝে মেলে ধরতে চাই। আপনার চারপাশে সর্বত্রই ভারসাম্য রক্ষা করে চলতে নিজের সম্পর্কে জ্ঞানের মাত্রাটা কতটুকু ঠিক রাখা উচিত, সে সম্পর্কে বেখেয়ালি হওয়া একদম উচিত নয়।
গোসলের পানি গরম হলে
গোসল করলে শরীর পরিস্কার পরিচ্ছন্ন হয়। আমরা সাধারণত ঠান্ডা পানিতে গোসল করেই অভ্যস্ত। তবে, শীতকালে অনেকেই গরম পানিতে গোসল পছন্দ করি, আরাম বোধ করি। গোসলের পানি গরম হলে শরীর তো পরিস্কার হয়ই, উপরন্তু কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। গোসলের জন্য গরম পানি যদি শরীরের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি পর্যায়ের গরম হয়, অর্থাৎ ৮৫ থেকে ৯২ ফারেনহাইট, এবং এরূপ গরম পানি দিয়ে ২ থেকে ১৫ মিনিট গোসল করা হয়, তাহলে শরীরের পেশির স্টিফনেস দূর হয়, পেশির নমনীয়তা বাড়ে।
Labels:
Tips
Tuesday, January 4, 2011
কর্মক্ষেত্রে মানসিক দৃঢ়তা
প্রতিদিনের কর্মজীবনে আমাদের মুখোমুখি হতে হয় নানা বিড়ম্বনার। পেশাগত দক্ষতার পাশাপাশি সঠিক কাজের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনে আমাদের নিজেদেরও বাড়াতে হয় মানসিক দৃঢ়তা আর সিদ্ধান্ত দেয়ার সক্ষমতা। নিজের চারপাশকে কর্মদক্ষতায় মুগ্ধ করতে প্রয়োজন কাজের জায়গাটিকে আত্মস্থ করে নেয়া। প্রতিদিনের জীবনধারায় যারা নিজেদেরকে কর্মমুখর হিসেবে দেখতে চান তাদের জন্য এই দৃঢ়তা জীবনযাত্রার এক প্রয়োজনীয় অংশ। নিজের বুদ্ধি, কৌশল এবং কাজের স্পৃহাকে সঠিক পর্যায়ে প্রমাণ করতে কর্মক্ষেত্রে প্রয়োজন যথার্থ মানসিক দৃঢ়তা। এই প্রয়োজনের ৬টি বিশেস্নষণে সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন।
Thursday, December 16, 2010
গেজেট রাখুন পরিষ্কার
শুধু কম্পিউটার, ক্যামেরা, মোবাইল ফোন, টেলিভিশন কিংবা মিউজিক পেস্নয়ারই নয়, গ্যাজেটও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। তাহলে জেনে নিন কিভাবে পরিচ্ছন্ন রাখবেন_
০০ কম্পিউটারের মনিটর পরিষ্কার করার জন্য অল্প ভেজা কাপড় ব্যবহার করুন। কম্পিউটারের ইলেকট্রিক ওয়্যার পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনারের হোস অ্যাটাচমেন্ট ব্যবহার করা ভালো। এলসিডি স্ক্রিন পরিষ্কার করার জন্য নরম, শুকনো সুতির কাপড় ব্যবহার করুন। নন-এলসিডি স্ক্রিন পরিষ্কারের জন্য নরম একটি কাপড় হাতে নিন। তারপর পানি দিয়ে ভিজিয়ে নিন। কিবোর্ড উল্টে রাখুন। তারপর সুতির মোটা কাপড় সামান্য রাবিং অ্যালকোহলে ডুবিয়ে নিয়ে কিবোর্ড পরিষ্কার করুন। কম্পিউটার স্ক্রিন পরিষ্কার জন্য হাউসহোল্ড গস্নাস ক্লিনজার ব্যবহার করবেন না।

Sunday, November 28, 2010
কিছু টিপস
ঢাকা থেকে মালয়েশিয়া এয়ার এশিয়া অথবা মালয়েশিয়ান এয়ারলাইনসের টিকিট পাবেন। খরচ জনপ্রতি রিটার্নসহ ১৮ থেকে ৩০ হাজার টাকা।
কুয়ালালামপুরে ইচ্ছা করলে হোটেলে না থেকে গেস্ট হাউসে থাকতে পারেন। এখানে বাংলাদেশিদের গেস্ট হাউস আছে, যা আপনাকে একেবারে ঘরোয়া অনুভূতি দেবে। খরচ পড়বে টাকায় এক হাজার ২০০ থেকে দুই হাজার।
কুয়ালালামপুরে শপিংয়ের জন্য সানওয়ে লেগুন, মাইনস, মাইডিন, টাইমস স্কয়ার, চায়না টাউন, মিড ভ্যালি আর লাংকাউইতে লাংকাউই ফেয়ার শপিং মল উল্লেখযোগ্য। ইলেকট্রনিকস যেকোনো পণ্যের জন্য অতি পরিচিত কুয়ালালামপুরের লে ইয়াট মার্কেট।
ট্যাক্সিতে না ঘুরে বাসে যেতে পারেন, অনেক সাশ্রয়ী। এ ছাড়া আছে মনোরেল। শহরজুড়ে মাথার ওপর রেলপথ। অসাধারণ সার্ভিসে খরচ জনপ্রতি এক-পাঁচ রিঙ্গিত।
বুকিট বিনতান সদা জমজমাট রেস্তোরাঁ, শপিং আর স্পা ম্যাসাজের পসরা নিয়ে। ইন্ডিয়ান ফুড, চায়নিজ ফুড, পাকিস্তানি ফুড আর মালয় ফুড খেতে পারেন স্বাদ বদলানোর জন্য। আর বিপদের সঙ্গী কেএফসি আর ম্যাকডোনাল্ডস তো আছেই গলির মোড়ে মোড়ে।
লাংকাউইতে ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলবেন না। কারণ, ড্রাইভিং লাইসেন্সের কপি জমা দিয়ে নামীদামি সব গাড়ি সারা দিনের জন্য ভাড়া নেওয়া যায় অনায়াসে। যাঁদের স্পোর্টস কার চালানোর স্বপ্ন, তাঁদের জন্য লাংকাউই স্বর্গ। কম খরচে নিজের হয়ে যাবে দামি দামি সব স্পোর্টস কার।
গেনটিং হাইল্যান্ডের জন্য গরম কাপড় অবশ্যই নেবেন। অনেক উঁচুতে বলে মেঘের রাজ্যে শীতটা একটু বেশি।
পুরো মালয়েশিয়া একদম নিরাপদ। তাই চুটিয়ে ঘুরে বেড়ান সারা দিন, এমনকি সারা রাত।

চোখের যত্ন
'নীলাঞ্জনা ঐ নীল নীল চোখে চেয়ে থেকো না, তোমার ঐ দুটি চোখে আমি হারিয়ে গেছিঃ' কিংবা 'চোখ যে মনের কথা বলেঃ' গান বলেন আর কবিতাই বলেন এ অঙ্গের বন্দনা কোথায় নেই! সুন্দর একজোড়া চোখ যেমন আপনার শ্রীকে বাড়িয়ে দিতে পারে অনেক গুণ, তেমনি সুন্দর একজোড়া চোখের অভাবে আপনার সব সৌন্দর্যই মাটি হয়ে যেতে পারে। তাই চোখের যত্ন নিয়ে আমাদের এবারের আয়োজন-
Saturday, November 20, 2010
ধূমপান থেকে হার্টের সমস্যা
ধূমপান নিয়ে নানা সতর্কতামূলক প্রচারণা সত্বেও ধূমপান বেশীরভাগ ক্ষেত্রে কেউ পরিহার করতে চাননা। ধূমপায়ীদের হার্টের সমস্যা অন্যদের চেয়ে অধিক থাকে। যদি কেউ ধূমপায়ী হয়, এ্যালকোহল পান করে কিংবা নিষিদ্ধ ড্রাগ নেয় তাহলে তার হার্টের অতিরিক্ত পরিশ্রম হয়। অধিক পরিশ্রম করলে আমরা যেমন পরিশ্রান্ত হয়ে পড়ি তদ্রুপ হার্টও ক্লান্ত হয়ে যায়। এরূপ দীর্ঘদিন চলতে থাকলে হার্ট রোগাক্রান্ত হয়ে পড়ে। বিজ্ঞানীরা গবেষণায় প্রমাণ করেছেন যে ধূমপান হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং হূদরোগে মৃতু্যর হার বহুগুণে বাড়ে। সুতরাং ধূমপান করা মোটেই উচিত নয়। কেউ ধূমপায়ী হলে এখনই ছেড়ে দিন। গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যেসব ধূমপায়ী ১০ বছর যাবৎ ধূমপান সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন তাদের হঠাৎ করে হূদরোগে মৃতু্যর ঝুঁকি অনেক কমে গেছে। যে কোন ধরনের নেশা জাতীয় ড্রাগ হার্টের মারাত্মক ক্ষতি করে। তাই সকল নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করা উচিত। এমন কি ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া কোন ওষুধ গ্রহণ করা উচিত নয়। উপরের নিয়মগুলো মেনে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে এবং সুস্থির জীবন-যাপনের মাধ্যমে হূদরোগ প্রতিরোধ অনেকটাই সম্ভব।
ডা: মোড়ল নজরুল ইসলাম
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং
যৌন সমস্যা বিশেষজ্ঞ
কন্স্যালট্যান্ট ডার্মাটোলজিস্ট
ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা
ডা: মোড়ল নজরুল ইসলাম
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং
যৌন সমস্যা বিশেষজ্ঞ
কন্স্যালট্যান্ট ডার্মাটোলজিস্ট
ইউনাইটেড হাসপাতাল, গুলশান, ঢাকা
জমানো কাঁধ এবং করণীয়
কাঁধে যখন সবসময় ব্যথা হয় এবং রোগী নিজে নিজের বা চিকিৎসক রোগীর কাঁধের বিভিন্ন নড়াচড়া করাতে পারে না তখন একে ফ্রোজেন শোল্ডার (ঋৎড়ুবহ ঝযড়ঁষফবৎ) বা জমানো কাঁধ বলে। ফ্রোজেন শোল্ডার একটি সেল্ফ লিমিটিং রোগ অর্থাৎ এটা আপনা আপনি ভালো হয়; তবে পাঁচ মাস থেকে তিন বৎসর সময় লাগে ভালো হতে। এই সময়ে যথোপোযুক্ত চিকিৎসা এবং ব্যায়াম না হলে জয়েন্ট চিরস্থায়িভাবে স্টিফ বা জমে যাওয়ার সম্ভাবনা থাকে ।
Tuesday, October 26, 2010
এ সময়ে ত্বকের যত্ন
সারা দিন কড়া রোদ, রাতে হালকা ঠান্ডা। শীত আসার আগামবার্তা। আবহাওয়ার সঙ্গে ত্বকেরও পরিবর্তন হচ্ছে। খুঁটিনাটি যত্ন এখন থেকেই নিলে সারা শীতে থাকতে পারবেন সতেজ।
রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান জানান, এ সময়টাতে ত্বক স্পর্শকাতর হয়ে যায়। মাঝেমধ্যে দেখা দিতে পারে র্যাশ। গরমের জন্য যেসব পণ্য এত দিন ব্যবহার করা হয়েছে, সেগুলো বদলে নিতে হবে ধীরে ধীরে এখন থেকেই।
রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান জানান, এ সময়টাতে ত্বক স্পর্শকাতর হয়ে যায়। মাঝেমধ্যে দেখা দিতে পারে র্যাশ। গরমের জন্য যেসব পণ্য এত দিন ব্যবহার করা হয়েছে, সেগুলো বদলে নিতে হবে ধীরে ধীরে এখন থেকেই।