মেয়েটা সারা দিন মহা আনন্দে আছে। অপেক্ষা করছে বাবার জন্য। পরীক্ষার ফল বেরিয়েছে, বাবাকে দেখিয়ে তবেই তার শান্তি। বাবা ফিরলেন সন্ধ্যার পর। মেয়ে অসীম আগ্রহে বাবার হাতে ধরিয়ে দিল রিপোর্ট কার্ড। বাবা দেখলেন মনোযোগ দিয়ে। তারপর গম্ভীর গলায় বললেন, ‘আরও ভালো করতে পারতে।’
কিংবা ছেলেটা ক্রিকেট খেলায় পর পর দুই বলে দুটি ছক্কা মেরে মহা উত্তেজিত! বাবাকে এল সে সংবাদ দিতে।
বাবা তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ‘আরে! এই তো সেদিন যুবরাজ সিং এক ওভারে ছয়টা ছয় মেরেছে। তুমিও ওভারে ছয়টা ছয় মেরে তারপর কথা বলতে এসো।’
Thursday, June 16, 2011
এক চিলতে বারান্দা
সারা দিনের কাজের পর চাই দুদণ্ড অবসর। প্রিয়জনের সঙ্গে একটুখানি সময় কাটানোর সুযোগ। তখনই দরকার আলাদা একটা জায়গা, যেখানে বসে নিজেকে খুঁজে পাবেন আলাদা করে। কর্মব্যস্ত দম্পতিরা ঘরে ফিরে একান্ত সময় কাটানোর কথা হয়তো ভুলেই যান। কারণ, একান্ত সময় কাটানোর জন্য আলাদা একটা জায়গা তো দরকার, যেখানে বসে মনের কথা বলবেন। বসার ঘরের ফোমে আঁটা সোফা কিংবা বড় ভারী আসবাবের মাঝে বসে তো প্রশান্তির পরশ মেলে না কিংবা শোবার ঘরে মেলে না সেই রোমান্টিকতা। তাই দরকার আলাদা খোলামেলা জায়গা, যেখানে থাকবে সবুজের আবেশ। আর দেখা যাবে আকাশ।
Saturday, May 21, 2011
বর্ণিল দেয়াল
দেয়ালের একচ্ছত্র মৌনতা অনেকেরই পছন্দ নয়। দেয়ালের একঘেয়ে ভাব দূর করতে অনেকেই এক দেয়ালে কয়েক ধরনের রং বা নকশার ব্যবহার করে থাকেন। আর এ দুটো ব্যাপারই নির্ভর করে কোন ঘরের জন্য তা করা হচ্ছে কিংবা ঘরে কে থাকছে তার ওপর। ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের স্থপতি সাইদা ফজিলাতুননাজ জানান, একঘেয়ে ভাব দূর করতেই দেয়ালে বৈচিত্র্য আনা হয়। কেউ হয়তো জ্যামিতিক কোনো একটা রূপ দেন, কেউ বা দীর্ঘ প্রশস্ত কোনো দেয়ালের মাঝে রং দিয়েই জানালার মতো আকার দিয়ে থাকেন।
শরবতে জুড়ায় প্রাণ
উপকরণ: অড়বরই ২ কাপ, বিচি ফেলে নেওয়া কমলা বা মালটার রস ১ কাপ, পুদিনাপাতা ৪-৫টা, লবণ স্বাদমতো, বরফ পরিমাণমতো, ঠান্ডা পানি ৩ কাপ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: সব ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।
কামরাঙার শরবত
উপকরণ: কামরাঙা ৪টি, ঠান্ডা পানি দেড় কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, লেবুপাতা ২-৩টা, পুদিনাপাতা ৫-৬টা, চিনি ১ কাপ, লবণ ১ চিমটি, বিচি ফেলে দেওয়া কাঁচা মরিচ অর্ধেক।
প্রণালি: ব্লেন্ডারের জগে এসব উপকরণ ভালো করে ব্লেল্ড করে ছেঁকে রস বের করে নিতে হবে। গ্লাসে বরফ নিয়ে ওপর থেকে জুস দিয়ে পরিবেশন করুন। গরমের ক্লান্তি দূর হবে।
Wednesday, April 27, 2011
ঘরোয়া দাওয়াই
প্রতিদিনের ছোটখাটো কাটাছেঁড়া, অসুখ-বিসুখে অনেক সময় ডাক্তার না দেখালেও চলে। চটপট উপশমের জন্যে শিখে নিন কিছু অব্যর্থ ঘরোয়া দাওয়াই।
পুড়ে গেলে
** গরম তেল বা ঘি ছিটকে লাগে অনেক সময় হাতে, মুখে, গলায়, ঘাড়ে কিংবা পায়ে। বরফ সরাসরি পোড়া জায়গায় চেপে ধরুন। ফোসকা কিংবা পোড়া ঘা আর হবে না।
** হাত বা পায়ের আঙুল পুড়ে গেলে, আঙুলের ফাঁকে ফাঁকে স্টেরয়েড গজ দিয়ে রাখুন। ১ কাপ গরম পানিতে আধা চা-চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এই গরম পানীয়টুকু সাথে সাথেই চুমুক দিয়ে খেতে হবে।
Tuesday, April 26, 2011
চোখের যত্নে
Monday, March 28, 2011
দ্রুত জীবনযাপনে মানিয়ে নিন
নাহিয়ানের অফিসে জরুরি মিটিং। এরমধ্যেই কাজের লোক ডুব মেরেছে। এ দিকে স্বামী মুসাহিদকেও পেঁৗছতে হবে এয়ারপোর্টে। তার প্যাকিং, খাবার সবই বাকি। কোনোরকমে রান্না সেরেই সুটকেস গোছানো, তার পরেই সারাদিন ধরে ছুটে চলা শুধু। এই পরিস্থিতিটা এখন সবারই চেনা। সারাদিন ঊধর্্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে আমরা সবাই দিশেহারা। এক এক সময় মনে হয়, ডেডলাইন মেনটেন করাই আমাদের জীবনের মূল বা প্রধান লক্ষ্য। এর ফলাফল? ডিপ্রেশন আর হেরে যাওয়ার যন্ত্রণা। ডিপ্রেশন আর স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন কিছু পস্নানিংয়ের।