বিয়ের প্রজাপতি এরই মধ্যে যাঁদের আশপাশে ঘোরাঘুরি করছে, তাঁরা ধরেই নিন বিয়ের ফুল এই ফুটল বলে! বিয়ের দিনটায় নিজের সেরা রূপে হাজির হতে চাইলে এখন থেকেই চাই প্রস্তুতি। সুষম খাবার, দিনের কিছুটা সময় একটু হালকা ব্যায়াম আর একটা রূপ রুটিন...ব্যস, এতেই যথেষ্ট।
Showing posts with label Fitness. Show all posts
Showing posts with label Fitness. Show all posts
Tuesday, December 20, 2011
Sunday, December 11, 2011
শীতের শুরুতে ব্যায়াম
শীত আসছে। এই সময়ে শরীর থেকে এই ক্লান্তি আর অবসাদ ঝেড়ে ফেলার মোক্ষম অস্ত্র কিন্তু ব্যায়াম। নিয়মিত ব্যায়াম দেহ-মনকে যেমন চাঙা রাখে, শীতটাও করে উপভোগ্য। আর যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁরা তো এ তথ্য জানেনই; কিন্তু যাঁরা এখনো ব্যায়ামাগারে যাননি তথ্যগুলো তাঁদের জন্য।
Thursday, November 17, 2011
বাড়তি মেদ কমাতে...
ঈদের কয়েক দিন ঘরে কিংবা বাইরে ক্যালরিবহুল খাবারের আয়োজন চলে সমানতালে। বিপত্তিটা বাধে ঈদ আয়োজন শেষ হওয়ার পরপরই। শরীরে জমে যায় অতিরিক্ত চর্বি। তাই এখনই সচেতন হোন বাড়তি মেদ কমাতে।
Monday, September 19, 2011
মনোযোগ বাড়াতে
সময়টা যেন খুব দ্রুত চলছে। তার ছাপ পড়ছে সময়ের সঙ্গে তাল মেলানো মানুষের মনেও। অনেকেরই দেখা যায়, একটি বিষয়ের প্রতি নিরবচ্ছিন্ন মনোযোগের অভাব। কেউ বা একাধিক কাজের চাপে সিদ্ধান্তহীনতায় ভোগেন। কোন কাজ আগে করবেন, আর কোনটি পরে—তা বাছাই করতে পারেন না। এর অন্যতম কারণ, মনোযোগ দিতে না পারা।
Saturday, July 9, 2011
শরীর ঠিক তো মনও ঠিক
শরীর, মন, প্রাণ—এ তিনটি একসঙ্গে বাঁধতে ব্যায়ামের নেই জুড়ি। শারীরিক ব্যায়ামের মধ্যে বেছে নিতে পারেন যোগব্যায়ামের সূর্য নমস্কার। যোগব্যায়ামের আগে শরীরকে আসনের উপযোগী করে তুলতে যে ব্যায়ামগুলো অভ্যাস করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ‘সূর্য নমস্কার’। বলছিলেন প্রশান্তি ইয়োগা, আয়ুর্বেদ অ্যান্ড ন্যাচারোপ্যাথি ইনস্টিটিউটের পরিচালক ও প্রশিক্ষক সত্যজিৎ বিশ্বাস।
Monday, March 14, 2011
কাজ করুন এবং নিজেও থাকুন চাঙ্গা
সোহানা সকালে ঘুম থেকেই উঠেই তাড়াহুরো করে তৈরি হচ্ছেন অফিসের জন্য। কারণ, দীর্ঘ রাস্তা এবং দীর্ঘ জ্যাম পাড়ি দিয়ে তাকে নির্দিষ্ট সময়ে অফিসে ঢুকতে হবে। তারপর অফিসে ঢুকেই কাজে ডুব মারা বা ফাইলে মুখ গোঁজা বা কম্পিউটারের কিবোর্ড চাপতে চাপতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে হয়ে যায়, টেরই পাওয়া যায় না। তখন কাঁধের মাংসপেশিগুলোতে ব্যথা শুরু হয়, হাত অবশ হয়ে আসে কিছুটা, শরীরেও নামে ক্লান্তি। কিন্তু অফিস শেষ হতে তো ঢের বাকি। না চাইলেও বিরক্তি আর শরীরের কষ্টে মুখটা তখন তেতো হয়ে আসে সোহানা। তাই তিনি এবং তার মতো চাকরিজীবীদের নিয়ে আমরা এবার কথা বলব_পূর্ণ উদ্যমে আর শক্তিতে অফিস সময়টা পাড় করতে চাইলে মেনে চলতে হবে কিছু নিয়ম-কানুন।
Saturday, January 15, 2011
সুস্থ থাকুন ভ্রমনে
এখন চলছে ভ্রমনের মৌসুম। এই লেখা যখন আপনার হাতে - হতে পারে আপনি তখন ব্যাগপত্র গুছিয়ে ভ্রমনে। হতে পারে বাসে কিংবা ট্রেনে। অথবা প্রস্তুুতি নিচ্ছেন বেরিয়ে পড়বার। শীত ভ্রমনের জন্য উপযুক্ত সময়। তবে ভ্রমনে হতে পারে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা। অসুখ বিসুখে ভ্রমনের আনন্দটাই যেন মাটি না হয়ে যায় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার।
প্রতি সপ্তাহে এক পাউন্ড ওজন কমান
বাড়তি ওজনের বিড়ম্বনা তো কম নয়। একে তো দেখতে বেঢপ লাগে তার ওপর হাজারো স্বাস্থ্যগত সমস্যা আর অসুখ বিসুখের ঝুঁকি তো রয়েছেই। কিন্তু এই বাড়তি ওজন কমানো তো একেবারে সহজ কথা নয়। ডায়েটিং ব্যায়াম তো আছেই, হাল আমলে ওষুধ-পত্তর আর তথাকথিত সিস্নমিং সেন্টারের শরণাপন্ন হচ্ছেন অনেকেই ওজন কমানোর আশায়। কিন্তু এসবে সবাই কি কাঙ্খিত ফল পাচ্ছেন? প্রকৃতপক্ষে চিকিৎসা করে বা ওষুধ খেয়ে মোটা কমানো মোটেও নিরাপদ নয়। বরং নানাবিধ ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া আপনাকে অসুস্থ করে তুলবে। ওজন কমাতে গিয়ে আপনি নিশ্চয়ই অসুস্থ হতে চান না।
Labels:
Fitness
Saturday, November 20, 2010
ঘুমের যত সমস্যা
ঘুমের সমস্যা কম বড় সমস্যা নয়। কতটুকু ঘুম হলো, কেমন ঘুম হলো এসব নিয়ে কত অভিযোগ মানুষের। কত শত কারণ। হয়ত বদভ্যাসের জন্য জেগে থাকে কেউ অনেক রাত, আবার অসুখের কারণেও ঘুম হয়না অনেকের। ঘুম চক্র ঘোরেনা ঠিকমত। সকালে উঠে যদি মনে হয় ঘুম হয়নি, সতেজ মনে হচ্ছেনা নিজেকে তখন ডাক্তারের পরামর্শ নেয়া ভালো। কম ঘুম হওয়া বেশ বড় সমস্যা, স্বাস্থ্য ও নিরাপত্তার দুটোরই ঝুঁকি হয়ে দাঁড়ায়। ঘুম কম হলে বিপদ। দৈনন্দিন জীবনে এর প্রভাব অনেক খানি। গবেষকরা দেখেছেন, ঘুম কম হলে, ঘুমের ব্যাঘাত ঘটলে মোটর কার দুর্ঘটনা হয় বেশি, সম্পর্ক নাস হয়, কর্মক্ষেত্রে পারফোরম্যান্স খারাপ হয়, কর্মস্থলে দুর্ঘটনা হয়, স্মৃতিসমস্যা হয়, মনমেজাজ খারাপ থাকে। আরও বলা হয়ে থাকে আজকাল ঘুমের সমস্যার জন্য কিছুটা হলেও পরিণতিতে হতে পারে হূদরোগ, স্থূলতা ও ডায়াবেটিসের মত রোগ।
Wednesday, October 13, 2010
ভালো থাকুন সুস্থ থাকুন
সারা দিন কাজের পর ক্লান্ত হয়ে যায় শরীর ও মন। ক্লান্তিহীন থাকার জন্য সচেতন থাকতে হবে সব সময়—সেটা হোক শীত বা গরম কাল। তাই মন ও শরীর ভালো রাখার জন্য থাকতে হবে বাড়তি সচেতনতা। দিনের শুরুতে বা সারা দিন কাজের শেষে অবসর সময়টুকু কাজে লাগাতে পারেন।
Wednesday, September 29, 2010
পানির যত গুণাগুণ
তীব্র পিপাসায় প্রাণ জুড়াবে একগ্লাস পানি। পানির হাজারটা গুণ ও দিনে কতখানি পানি পান করতে হয়, তা হয়তো আমরা অনেকেই জানি না। পানি শরীরের জন্য ভীষণ প্রয়োজন; জেনে নিন
Tuesday, July 13, 2010
যোগব্যায়াম: শরীর ও মনের সৌন্দর্যে
সুন্দর মনের বসবাস সুস্থ দেহের মধ্যেই। মন বা শরীর যেটির সৌন্দর্যের কথাই বলি না কেন, দুটোই নির্ভর করে ব্যায়ামের ওপর। বিশেষ করে যোগব্যায়ামের মাধ্যমে দেহ ও মনের স্বাস্থ্য এবং সৌন্দর্য সহজেই ধরে রাখা যায়। বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের ল্যাবরেটরি সার্ভিসেসের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, ব্যায়ামের মাধ্যমে আমাদের মন সজীব হয়। যখন আমাদের মন সতেজ থাকে, তখন এমনি এমনিই আমাদের শরীরও ভালো হয়ে যায়। তাই নিরোগ দেহের জন্য সব বয়সী মানুষই যোগব্যায়াম করতে পারে। তা ছাড়া ওষুধের পাশাপাশি যোগব্যায়াম অনুষঙ্গ হিসেবে ভালো কাজে দেয়।
Sunday, May 16, 2010
কখন, কী ও কতটা
প্রাপ্ত বয়স্ক যে কোন ব্যক্তির জন্যই রুটিন মেনে খাওয়াটা খুব জরুরী। সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যা এ তিনবেলা কী খাবেন ও কী পরিমানে খাবেন তাই জানিয়ে দেয়া হল।
সকাল
সকাল ৭টা ৩০ চা এক কাপ (দুধ ও চিনিযুক্ত); বিস্কিট- ২টি (যে কোন ধরনের বিস্কিটই খাওয়া যাবে তবে ক্রিমযুক্ত বিস্কিট খাওয়া যাবে না)।
সকাল ৯টা ৩০
পাউরুটি ২-৩ পিস ( অল্প ১ চামচ মাখন দিয়ে); ফল ১টি (যে কোন মৌসুমী ফল); ডিম ১টি (৪৫ বছরের পর সপ্তাহে ২ টির বেশী নয়)।

Wednesday, March 17, 2010
জগিংয়ের টুকিটাকি
নিয়মিত শরীরচর্চার সময় করে উঠতে পারেন, এমন মানুষ এখন কম। তবে রোজ একটু সময় করে হাঁটাহাঁটি বা জগিং করাটা নিশ্চয়ই খুব কঠিন কোনো ব্যাপার নয়। এতে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি সময়ও বেশি লাগবে না।
Wednesday, March 10, 2010
ওবেসিটি এড়াতে
আধুনিক জীবনযাত্রার নানা কুপ্রভাবে জন্ম নেয় শরীরের অত্যধিক ওজনের সমস্যা। অতিমাত্রায় জাঙ্কফুড খাওয়া আর প্রয়োজনীয় এক্সারসাইজের অভাব ধীরে ধীরে ঠেলে দেয় ওবেসিটির দিকে। কিন্তু নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন সচেতনতা এবং হাতে খানিকটা সময়। ওবেসিটি এখন পৃথিবী জুড়ে এক মারাত্মক অসুখ হিসেবে স্বীকৃত। তাই সব বয়সের মানুষকেই সচেতন থাকতে হয়। খাওয়ার অভ্যাস আর কয়েকটি সাধারণ এক্সারসাইজ নিয়মিত করলে এ সমস্যা মোকাবেলা করা সম্ভব।
Thursday, February 25, 2010
হাঁটুর ব্যথায় করণীয়
যাদের পা ও হাঁটুর শক্তি কম, পায়ে বাতের সমস্যায় ভুগতে হয় বা কোমরে জোর কম, কোথাও বসলে উঠতে কষ্ট হয়, তাদের জন্য উৎকটাসন বেশ উপকারী। এই আসন নিয়মিত করলে দেহের নীচের অংশ খুবই শক্তিশালী হয়ে উঠবে। তবে যারা বই দেখে ব্যায়াম করেন, তাদের ব্যায়াম সঠিকভাবে হচ্ছে কিনা সে ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। মানুষের দেহের গঠন অনুসারে অনেক ক্ষেত্রেই বইয়ের নির্দেশনার সঙ্গে দেহের ভঙ্গিমার হুবহু মিল নাও হতে পারে। তবে নিয়মিত অনুশীলন করতে করতে একসময় ব্যায়ামের কৌশলগুলো দেখবেন নিজের আয়ত্তে এসে গেছে। আর সবচেয়ে যেটা জরুরি সেটা হল ব্যায়াম করার সময় ইতিবাচক চিন্তা বা আশা থাকতে হবে। অর্থাৎ আপনার যদি মনে হয় ব্যায়াম করে কোনও কাজ হচ্ছে না বা সুফল পাচ্ছেন না তাহলে সত্যিই উপকার পাবেন না আপনি। তাই মনে আত্মবিশ্বাস সহকারে ব্যায়াম করা উচিত।
Saturday, November 14, 2009
হার্ট ভাল রাখতে ডায়েট
আমাদের দেশে অধিকাংশ মানুষই মধ্যবয়সে হার্টের রোগে ভোগেন। এর প্রধান কারণ আমাদের অলস জীবনযাত্রা এবং ত্রুটিপূর্ণ খাদ্য তালিকা। এছাড়া আছে ধোয়া, ধূলিযুক্ত বাতাস এবং ধূমপান বা তামাক সেবনের প্রবণতা। আর আরামপ্রিয় জাতি হিসেবে তো আমরা বরাবরই বিখ্যাত। বিষাক্ত ধোঁয়া বা ধুলাবালি থেকে এড়িয়ে চলা হয়তো সম্ভব না। তবে ভোজনরসিক হিসেবে আমাদেরকে সুনাম বা দুর্নাম রয়েছে। তা হয়তো একটু চেষ্টা করলেই আমরা পরিবর্তন করতে পারবো। একটি সুস্থ খাদ্যাভ্যাসের মাধ্যমে হার্টের নানারকম রোগ অনেকাংশেই এড়িয়ে চলা যায়।
হেলদি হার্ট ডায়েট
ঘুম থেকে উঠে
১ গ্লাস হালকা উষ্ণ গরম পানিতে একটু পাতিলেবুর রস এবং ১ চামচ মধু মিশিয়ে খান।
সকালের নাস্তা
২ টুকরা টোস্ট, সামান্য জ্যাম, ১ কাপ স্কিমড দুধ এবং ফলমূল (আপেল, আঙুর, পেঁপে, তরমুজ, পেয়ারা ইত্যাদি)।
সকাল সাড়ে ১০টা
এ সময়ে ১ গ্লাস ফ্রেশ ফলের জুস খাবেন। ডাবের পানিও বেশ উপকারী।
দুপুরে খাবার
দুপুরে ভাত বা রুটি যেকোনোটিই খাওয়া যাবে। সাথে থাকবে সবজী একবাটি, ছোট মাছ বা বড় মাছ ১ পিস (তৈলাক্ত মাছ না খাওয়াই ভাল) ১ বাটি পাতলা ডাল, দই এবং সালাদ।
বিকেলের নাস্তা
বিকেলের নাস্তায় তৈলাক্ত খাবার বা ভাজাভুজি এড়িয়ে চলুন। শশা, মুড়ি বা সালাদ খান।
রাতের খাবার
সবজীর স্যুপ, ব্রেড ২ পিস, চিকেন ২ পিস, ফলের সালাদ (ক্রিম ছাড়া)।

Tuesday, November 10, 2009
হাত-পা ঘামছে?
শীতে আসলে অনেকেরই হাত-পা ঘামে । ফলে পোহতে হয় নানা দুর্ভোগ। আবার পা ঘেমে যাওয়ার কারনে এ থেকে সৃষ্টি হতে-পারে দুর্গন্ধ। এ নিয়েও অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অনেককে।
হাত-পা ঘামলে..
হলিফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক আফজালুল করিম বলেন, হাত-পা কেন ঘামে তার সুনির্দিষ্ট কারণ এখনো বের করা যায়নি। তবে বংশগতভাবে এ রোগ থাকা, শরীরের ভেতরের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, দুশ্চিন্তা প্রভৃতি কারনে হাত-পা ঘামতে পারে। সাধারণত তিনভাবে হাত-পা ঘামা কমানো যেতে পারে। এক হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডযুক্ত এক ধরনের বিশেষ লোশন হাত-পায়ে ব্যবহার কারলে হাত-পা ঘামা কমে যায়। আর একটি হলো বিশেষ ধরনের বৈদ্যুতিক যন্ত্রে হাত-পা সেঁকে নিলে হাত-পা ঘামা কমে যাবে। পরবর্তী সময়ে এটি দেখা দিলে আবার একইভাবে সেই বৈদ্যুতিক যন্ত্রে হাত-পা সেঁকে নিতে হবে। এসব পদ্ধতি ছাড়াও একটি বিশেষ ধরনের নার্ভের অস্ত্রোপচার করেও হাত-পা ঘামা কমানো যায়। এই অপারেশন নিউরো সার্জনরা করিয়ে থাকেন। তবে হাত-পায়ের ঘাম রোধে যা-ই করা হোক না কেন, তা করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
পায়ের দুর্গন্ধের কারণ
পায়ের দুর্গন্ধের প্রধান কারণ পায়ের ঘাম। আফজালুল করিম জানালেন, ঘেমে যাওয়া পায়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এ ছাড়া বেশির ভাগ ক্ষেত্রে জুতার ভেতর থেকে ঘাম বেরোতে পারে না। অনেকক্ষণ এমন অবস্থায় থাকার ফলে পা থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ছাড়া জুতা ও মোজা নিয়মিত না পরিষ্কার করলেও পা ও জুতা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে।
কী করবেন
পা থেকে দুর্গন্ধ দূর করতে কী করবেন? এ নিয়ে জানালেন ছেলেদের সৌন্দর্য চর্চার প্রতিষ্ঠান রেজরস এন সিজরসের প্রধান পরিচালন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, সব সময় পা পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে এসে পায়ে শ্যাম্পু লাগিয়ে কিছুক্ষণ রেখে পরিষ্কার করে শুকনো তোয়ালে দিয়ে পা মুছে ফেলতে হবে।
প্রতিদিন ব্যবহার করা মোজা ধুয়ে ভালোভাবে শুকিয়ে ব্যবহার করতে হবে। জুতাও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জুতার মধ্যে পাউডার দিতে পারেন। প্রয়োজনে মাঝেমধ্যে এসব রোদে দেওয়া যেতে পারে। সুতি মোজা ব্যবহার করাই ভালো কারণ এতে পা কম ঘামে ও ঘাম শোষণ করে। আর যাঁদের পা বেশি মাত্রায় ঘামে, তাঁরা বেশি ঘাম শোষণ করতে পারে এমন জুতা কিনতে পারেন।

চুলের যত্ন নিন
এ সময় আবহাওয়া কিছুটা শুষ্ক। বাতাসে ধুলোবালির পরিমাণও বেশি, তাই চুল রুক্ষ হয়ে যেতে পারে। পাশাপাশি চুল পড়া, চুলের ডগা ফেটে যাওয়া, চুল ভেঙে যাওয়াসহ বিভিন্ন চর্মরোগও দেখা দিতে পারে। তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভোগায় চুলের খুশকি। এ থেকেই বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
Thursday, October 29, 2009
সুস্থ থাকতে মেডিটেশন
প্রতিদিনের জীবনে ভালো থাকার প্রয়োজনে শুধু যে দৌড়ঝাপ নয় বরং মনোজাগতিক চিন্তা চেতনার ভেতরেও উপলব্ধি ছড়িয়ে দেয়া যায় তা আজ প্রমাণিত। ফিটনেসের সেই অধ্যায় নিয়েই লিখৈছেন হাসান মাহমুদ
হয়তো পড়াশোনায় খুব চাপ যাচ্ছে আপনার। কিংবা অফিসের কাজ আর নানাবিধ টেনশন নিয়ে হয়তো প্রায়ই নির্ঘুম রাত কাটাতে হয় আপনাকে। কাজেই শরীরটা দিব্যি সুঠাম হলেও মনের রোগে যেন প্রতিনিয়তই কাবু হয়ে পড়ছেন আপনি। পরোক্ষভাবে যেটি হয়তো প্রভাবিত করছে আপনার জীবনযাত্রা আর শারিরীক সক্ষমতাকেও। অথচ শরীর ও মনের জন্য প্রতিদিন সামান্য একটু সময় আলাদা করে বরাদ্দ করেই কিন্তু আপনি নিজেকে করে তুলতে পারেন কর্মচঞ্চল ও চাঙ্গা। আর শরীর ও মনের জন্য উপকারী এমনই এক বিষয় হলো মেডিটেশন।