RSS
Showing posts with label korcha. Show all posts
Showing posts with label korcha. Show all posts

Monday, September 19, 2011

বেশি তাজা

চালডাল, শাকসবজি, দুধ ইত্যাদি যেসব খাবার সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত রোজই দরকার লাগে, তারই কিছু কিছু স্টোর করতে হয়। জেনে রাখুন এসব দ্রব্যাদি বেশিদিন ভালো রাখার উপায়।

জাম্বুরা’র ৪ পদ

দেশীয় ফল জাম্বুরার গুণাগুণ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তবে এই সুস্বাদু ফল দিয়ে নানা রকম খাবার তৈরি হতে পারে তা হয়তো অনেকেই জানেন না। জাম্বুরা দিয়ে তৈরি ৪ পদের মজাদার রেসিপি দিয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী আফরোজা জামান

জা ম্বু রা র জে লি

উপকরণ :পানি ১ কাপ, সাইট্রিক ১/৪ চা চামচ, চেরি রেড কালার সামান্য, ফ্রুটি (লাল, সবুজ) ১ টেবিল চামচ, চিনি পৌনে ১ কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, জাম্বুরা ১ কাপ

প্রণালি :চিনি, পানি ও লেবুর রস ৫ মিনিট জ্বাল করুন। জাম্বুরা দিন, সাইট্রিক ও কালার মেশান। ফ্রুটি দিয়ে দিন। ঘন হলে নামিয়ে কাচের পাত্রে জমতে দিন।

Tuesday, July 26, 2011

পরিবেশকে সুন্দর রাখতে

নিজের চারপাশের পরিবেশকে সুন্দর রাখতে কে না চায়! কিন্তু এই পরিবেশ সুন্দর রাখতে আমরা কতটুকু আন্তরিক? দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে অনেকটা নিজেদের অজান্তে আমাদের অনেকেই এই পরিবেশকে দূষিত করে চলেছি। আমাদের চারপাশের বায়ু, জল, মাটি আমরাই দূষিত করছি অনবরত।

ঘরেআনুন পরিবর্তনের ছোঁয়া

নিজের ঘরকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার প্রবণতা অতি আদিম এবং অকৃত্রিম মানুষ যখন গুহায় বাস করত তখনো গুহাটাকে ঝাট্ দিয়ে পরিষ্কার রাখত গুহার দেয়ালে নকশা কেটে গুহাকে দৃষ্টিনন্দন করে তুলত গুহা থেকে আমরা উঠে এসেছি ঘরে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের পরিমাণ, সেইসাথে বেড়েছে ঘর-সাজসজ্জার ঝক্কি-ঝামেলা তাই যে যার মতো করে সাজিয়ে তোলে আপন ঘর প্রতিদিনই একই আসবাব দেখতে দেখতে অনেকেই আবার হয়ে পড়ে ক্লান্ত সিজন পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘরের ডেকোরেশনে সামান্য অদলবদল করে দেখুন, পুরো লুকটাই পালটে যাবে তাই এই গরমেও আপনার ঘর ফ্রেশ এবং কুল রাখতে দেওয়া হলো কিছু বিশেষ পরামর্শ

Wednesday, April 27, 2011

ঘরোয়া দাওয়াই

প্রতিদিনের ছোটখাটো কাটাছেঁড়া, অসুখ-বিসুখে অনেক সময় ডাক্তার না দেখালেও চলে। চটপট উপশমের জন্যে শিখে নিন কিছু অব্যর্থ ঘরোয়া দাওয়াই।

পুড়ে গেলে

** গরম তেল বা ঘি ছিটকে লাগে অনেক সময় হাতে, মুখে, গলায়, ঘাড়ে কিংবা পায়ে। বরফ সরাসরি পোড়া জায়গায় চেপে ধরুন। ফোসকা কিংবা পোড়া ঘা আর হবে না।

** হাত বা পায়ের আঙুল পুড়ে গেলে, আঙুলের ফাঁকে ফাঁকে স্টেরয়েড গজ দিয়ে রাখুন। ১ কাপ গরম পানিতে আধা চা-চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এই গরম পানীয়টুকু সাথে সাথেই চুমুক দিয়ে খেতে হবে।

Monday, March 28, 2011

দ্রুত জীবনযাপনে মানিয়ে নিন

নাহিয়ানের অফিসে জরুরি মিটিং। এরমধ্যেই কাজের লোক ডুব মেরেছে। এ দিকে স্বামী মুসাহিদকেও পেঁৗছতে হবে এয়ারপোর্টে। তার প্যাকিং, খাবার সবই বাকি। কোনোরকমে রান্না সেরেই সুটকেস গোছানো, তার পরেই সারাদিন ধরে ছুটে চলা শুধু। এই পরিস্থিতিটা এখন সবারই চেনা। সারাদিন ঊধর্্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে আমরা সবাই দিশেহারা। এক এক সময় মনে হয়, ডেডলাইন মেনটেন করাই আমাদের জীবনের মূল বা প্রধান লক্ষ্য। এর ফলাফল? ডিপ্রেশন আর হেরে যাওয়ার যন্ত্রণা। ডিপ্রেশন আর স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন কিছু পস্নানিংয়ের।

আত্মবিশ্বাস গড়তে

আমার সাত বছরে ছেলেকে নিয়ে বিশেষ কোনো চিন্তা নেই। ওই বয়সেই ছেলে আমার বেশ দায়িত্ববান। পড়াশোনা সব নিজে নিজেই করার চেষ্টা করে। কারও কাছে না শিখেই চমৎকার ছবি অাঁকে। গান গাইতেও ভালোবাসে। কিন্তু আমার ছেলের এত গুণ থাকা সত্ত্বেও একটাই সমস্যা সবকিছু মাটি করে দেয়। ওর নিজের উপর আত্মবিশ্বাসটা একেবারেই শূন্য। বাড়িতে ও ভালো করে পড়া তৈরি করলেও ওর মনে হয় ও পরীক্ষার খাতায় কিছুই লিখতে পারবে না। স্কুলের কোনো কমপিটিশন বা ক্লাস টেস্টের আগে ওর নার্ভাসনেস সাংঘাতিক বেড়ে যায়। আমরা ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করি যে, কনফিডেন্ট হতে হবে। মাঝে মাঝে মনে হয়, এত আত্মবিশ্বাসের অভাব থাকলে বড় হয়ে কমপিটিটিভ পৃথিবীতে ও লড়বে কেমন করে?

মেডিক্যাল ইমার্জেন্সি

মাঝরাতে হঠাৎ বুকে ব্যথা উঠল, বাড়ির বয়স্ক মানুষটি পড়ে গেলেন পা পিছলে কিংবা খেলতে গিয়ে বাচ্চা বাসায় ফিরল হাত-পা কেটে_এই ধরনের জরুরি অবস্থা কমবেশি দেখা দেয় সব পরিবারেই। কী করবেন বুঝে উঠতে পারছেন না। এ রকম বিপদের মুহূর্তে নার্ভাস না হয়ে ইমার্জেন্সি হ্যান্ডলিংয়ের খুব জরুরি গাইডলাইন নিচে দেওয়া হলো।

Monday, March 14, 2011

সালাদের ৪ পদ

সালাদ কম বেশি সবারই প্রিয়। তাই তো গৃহিণীরা বাসায় নানা রকমের সালাদ তৈরি করেন। সালাদ দেখতে যেমন ভালো লাগে, তেমনি খেতেও অনেক সুস্বাদু। সালাদের ৪ পদ নিয়ে এবারের রেসিপি দিয়েছেন রন্ধন বিশেষজ্ঞ আফরোজা জামান

ফরাসি সালাদ ড্রেসিং

ক. উপকরণ :টক দই ১/২ কাপ, টমেটোর পেস্ট ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি ২ চা চামচ, মিষ্টি দই ১ টেবিল চামচ, মাস্টার্ড পেস্ট ১ চা চামচ, লবণ ১/২ চা চামচ, ভিনেগার ২ টেবিল চামচ।

খ. উপকরণ :শসা কুচি ২ কাপ, টমেটো কুচি ১ কাপ, আপেল কুচি ১/৪ কাপ, লেবুর রস ২ চা চামচ।

প্রণালি :সব উপকরণ একসাথে নিয়ে ফেটে নিন। একেবারে মসৃণ হয়ে উঠলে টমেটো শসা আপেল মিক্স সালাদে ঢেলে দিন। ক+খ অংশ আলতো মিক্স করুন। হয়ে গেল ফরাসি সালাদ।

ফিস স্পেশাল সালাদ

ক) উপকরণ :সেদ্ধ আলু (ফিংগার কাট) ১ কাপ, শসা (ফিংগার কাট) ১ কাপ, পিঁয়াজ কাটা ২ টেবিল চামচ, ফিস সেদ্ধ ১/২ কাপ, হোয়াইট সস ১/৪ কাপ, টমেটো (ফিংগার কাট) ১/২ কাপ, কাঁচামরিচ ৪-৫টা, টমেটোর সস ১ টেবেল চামচ।

০০ সব একসাথে মিক্স করুন।

০০ রুই/কোড়াল যেকোনো ফিস+সয়াসস+গোলমরিচ গুঁড়া দিয়ে সেদ্ধ করে কাঁটা বেছে নিন।

মিক্স সালাদ

উপকরণ :পেঁপে কুচি ১ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, টক দই ২ টেবিল চামচ, গাজর, শসা, টমেটো কুচি ১ কাপ করে, লবণ ১ চা চামচ, পাপড়িকা ১/২ চামচ।

প্রণালি :সব উপকরণ একসাথে মিক্স করে তেরি করুণ 'মিক্স সালাদ'।

টুনা সালাদ

ক. উপকরণ :টুনা ফিস ১/২ কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, চাইনিজ মসলা ১ চা চামচ, পিঁয়াজ কুচি (কলি) ১/২ কাপ, চিলি অয়েল ২ টেবিল চামচ, সয়াসস ১ চা চামচ।

খ. উপকরণ :কুক টুনা ফিস ১ কাপ, টমেটো (কিউব কাট) ২টা, লবণ সামান্য, মেয়নেজ ২ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, সেদ্ধ ডিম ১ টা।

প্রণালি :চুলায় চিলি অয়েল দিয়ে সব উপকরণ দিয়ে রান্না করুন। রান্না করা (ক) উপকরণ + (খ) উপকরণ মিক্স করুন। তৈরি হবে টুনা সালাদ।

বাচ্চাদের নানারকম জিনিস

বইপত্র, খেলনা, জামাকাপড়, জুতা_বাচ্চাদের নানারকম জিনিসপত্র সামলানোর সহজ পরামর্শ_

০০ বাচ্চার ঘরের দেয়ালজুড়ে লাগিয়ে দিন হোয়াইট বোর্ড এবং সফট বোর্ড। এতে করে দেয়ালে অাঁকার অভ্যাস থাকলে অসুবিধে হবে না। ওয়াশেবল ওয়ালপেপার লাগাতে পারেন। এতে করে ধোঁয়া-মোছা করতে সুবিধা হবে।
০০ খেলনা রাখার জন্য ব্যবহার করুন বড় বাস্কেট বা গামলা। খেলা হয়ে গেলে খেলনাগুলো তুলে রাখতেও সুবিধা হবে। তবে বই, পুতুল বা ছোট ছোট খেলনাগাড়ি সাজিয়ে রাখার জন্য একটা টানা লম্বা শোকেস বানিয়ে দেওয়াই ভালো।

নিজের জন্য সময় বাঁচান

ইমন আর মলস্নার_দুই ফুটফুটে শিশুর মা মিতুল। লোকে তাকে 'হ্যাপি অ্যান্ড প্রাউড মাদার' হিসেবেই দেখে। কিন্তু পুরো সংসারের হ্যাপি, লৌকিকতা এবং সর্বোপরি দুটি দামাল শিশুর ঝক্কি-ঝামেলা সামাল দিতে দিতে মিতুলের নিজের সময়, শখ-আহ্লাদ বলে প্রায় কিছুই আর অবশিষ্ট নেই।
মিতুলের সঙ্গে সেই দিন পুরোনো বান্ধবী রুমকির দেখা। রুমকি বলে ওঠে, আচ্ছা, কী চেহারা করছিস বল তো? তোর ফিগার দেখে আমাদের হিংসা হতো, মনে আছে তোর? দীর্ঘনিশ্বাস ফেলে মিতুল বলে, আর ফিগার! নিজের কথা ভাববার সময় কই রে?

কাজ করুন এবং নিজেও থাকুন চাঙ্গা

সোহানা সকালে ঘুম থেকেই উঠেই তাড়াহুরো করে তৈরি হচ্ছেন অফিসের জন্য। কারণ, দীর্ঘ রাস্তা এবং দীর্ঘ জ্যাম পাড়ি দিয়ে তাকে নির্দিষ্ট সময়ে অফিসে ঢুকতে হবে। তারপর অফিসে ঢুকেই কাজে ডুব মারা বা ফাইলে মুখ গোঁজা বা কম্পিউটারের কিবোর্ড চাপতে চাপতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে হয়ে যায়, টেরই পাওয়া যায় না। তখন কাঁধের মাংসপেশিগুলোতে ব্যথা শুরু হয়, হাত অবশ হয়ে আসে কিছুটা, শরীরেও নামে ক্লান্তি। কিন্তু অফিস শেষ হতে তো ঢের বাকি। না চাইলেও বিরক্তি আর শরীরের কষ্টে মুখটা তখন তেতো হয়ে আসে সোহানা। তাই তিনি এবং তার মতো চাকরিজীবীদের নিয়ে আমরা এবার কথা বলব_পূর্ণ উদ্যমে আর শক্তিতে অফিস সময়টা পাড় করতে চাইলে মেনে চলতে হবে কিছু নিয়ম-কানুন।

প্রত্যাশার অমিল

আমার স্বামী ব্যস্ত প্রফেশনাল। প্রতিদিনই বাসায় ফিরতে দেরি হয়। আমিও চাকরি করি।তারপরও বাসায় যাবতীয় যত কাজ রয়েছে আমাকেই করতে হয়। ভুল করেও খোঁজ নেয়না ও। ধরেই নিয়েছে, সংসারের এই দায়িত্বগুলো আমারই। তার শুধু খরচ দেওয়াটাই কর্তব্য। মাঝে মাঝে যখন একা থাকি তখন মনে হয়, ও কেন আমার কাছ থেকে এতটা আশা করে? আমারও তো কিছু এক্সপেক্টেশন থাকতে পারে। কিন্তু আমি জানি, আমাদের এক্সপেক্টেশনগুলো মিলবে না। দুটো সম্পূর্ণ আলাদা মানুষ একসাথে থাকতে থাকতে পারস্পরিক চাহিদা তলিয়ে দেখতে ভুলে যান। একসঙ্গে থাকার অভ্যাস বোঝা হয়ে দাঁড়ায়। দেখা দেয় প্রত্যাশার অমিল।

ফল খাওয়ার অভ্যেস করুন

শরীর সুস্থ ও সুন্দর রাখতে হলে, প্রতিদিন একটি করে ফল খান। ফলে রয়েছে একাধিক ন্যাচারাল এলিমেন্ট। ভিটামিন, মিনারেল, এনজাইম, পস্নান্ট ফাইটোকেমিক্যাল রয়েছে ফলের মধ্যে।

ফল খাওয়ার উপকারিতা

ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে :গোটা ফল খান, রেডিমেট ফ্রুট জুস বা সাপিস্নমেন্ট খাওয়ার বদলে। গোটা ফলে রয়েছে ফাইবার, যা খাবার হজম করতে খুবই সাহায্য করে এবং কনস্টিপেশনের সমস্যা থেকে রেহাই দেয়। গোটা ফলে রয়েছে বেশি উপকার। ফল সহজে হজম হয় আর বস্নাড ও ডাইজেস্টিভ ট্র্যাক পরিষ্কার রাখতে সাহায্য করে।

Monday, March 7, 2011

কাঁচা আম

অল্প কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে আমের সিজন। আমরা ব্যস্ত হয়ে পড়ব এই ফলটিকে বিভিন্নরূপে পাওয়ার জন্য। কাঁচা, পাকা আমের জুস, আচার আরও কত কি। কাঁচা আমের গুণাগুণ বিশেস্নষণ করতে গেলে অনেক কথাই বলতে হয়। জেনে নিন কাঁচা আমের উপকারিতা সম্পর্কে_

মুরগির ৪ পদ

উৎসব বা অতিথি আপ্যায়নে নানা স্বাদের খাবার তৈরি হয় আমাদের রসুই ঘরে। এর মধ্যে মুরগির দিয়ে তৈরি বৈচিত্র্য সব খাবারের কথা শুনলেই জিভে জল আসে। মুরগির ৪ পদ নিয়ে এবারের রেসিপিগুলো দিয়েছেন রন্ধন বিশেষজ্ঞ আফরোজা জামান

চাইনিজ চিকেন

উপকরণ :চিকেন কিউব কাটা ১ কাপ, ক্যাপ্সিকাম কাটা ১/২ কাপ, পিয়াজ কলি ১/২ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৩-৪টা, টেস্টি সল্ট ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, গরম পানি ১ কাপ, চাইনিজ মসলা ১ চা চামচ, কাজু বাদাম ১/২ কাপ, তেল ৬ টেবিল চামচ।

শিশুর কাজ শিশুই করুক

আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তবে, কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করা চাট্টিখানি কথা নয়। এর জন্যে দরকার পূর্বপ্রস্তুতি। আর এই পূর্বপ্রস্ততিটা সম্পন্ন হতে পারে নিজের কাজ নিজে করার মধ্য দিয়ে। শিশুদের নিয়ে আমাদের সমাজে দু'ধরনের বিষয় প্রচলিত আছে। প্রথমত, শিশুকে কাজে হাতই দিতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, শিশুকে দিয়ে অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ করানো হয়। যা শিশুশ্রমের আওতায় পড়ে। শিশুকে একদমই কাজ করতে না দেওয়া এবং ঝুঁকিপূর্ণ কাজ করানো_দুটোই অনুচিত।

ঘর গোছানোর সমস্যা ও সমাধান

মানুষ ঘরে ফেরে শান্তির খোঁজে। আর সেই ঘর যদি হয় গোছানো ও পরিপাটি, তা হলে তো কথাই নেই। ঘরের হাজারো ঝামেলা সামলে ঘর গোছানোর সময় বের করা খুব কষ্টকর। সংসারে সবার প্রতি খেয়াল রাখা, বাচ্চার স্কুল ও হাজব্যান্ডের অফিস যাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব বর্তায় যার উপর, তিনি হচ্ছেন হাউজওয়াইফ। আর যদি ওয়ার্কিং ওম্যান হন, তা হলে ঝামেলা দ্বিগুণ। এসব কিছুর মাঝেই আপনার ঘর গোছানোর সমস্যার সমাধান করতে হয়। জেনে নিন কিছু তথ্য_

Tuesday, February 15, 2011

খাদ্যগুণ : শসা

শসা গরমের সময় শরীরের জন্য দারুণ উপকারী। শসার উপকারী দিক নিয়ে কয়েকটি তথ্য।

০০ শসা শরীরের ফাইবার ও ওয়াটার ইনটেক বাড়াতে সাহায্য করে। গরমের দিনে শসার রসের সঙ্গে সেলোরির জুস মিশিয়ে খেতে পারেন। এতে বডি টেম্পারেচার নর্মাল রাখতে সাহায্য করে।
০০ শসা হাই বস্নাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। শসাতে ভিটামিন সি, সিলিকা, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম পাওয়া যায়। শসায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান, যা কোলেস্টরেল নিয়ন্ত্রণে রাখতে খুবই সাহায্য করে।

বুঝেশুনে গ্যাস চালান

মিসেস লুনা জামিলের রান্না শেষ কিন্তু গ্যাসের চুলা কিন্তু ঠিকই জ্বলছে। কেন জ্বলছে জানেন? কারণ, তাকে বারবার চুলা জ্বালাতে হয় এবং ম্যাচের কাঠি খুব দ্রুত শেষ হয়ে যায় বলে বিরক্ত হন। আমাদের প্রায় ঘরেই এমন একজন লুনা জামিল আছেন, যিনি কয়েক পয়সার ম্যাচের কাঠি বাঁচাতে গিয়ে আমাদের অমূল্য সম্পদ গ্যাস প্রতিনিয়তই অপচয় করে আসছেন। রাজধানীতে শুরু হয়েছে গ্যাস সঙ্কট এবং এর অন্যতম কারণ হচ্ছে, আমাদের এই লুনা জামিলের মতো অবহেলা এবং অসচেতনতা।