সারা দিন কাজের পর ক্লান্ত হয়ে যায় শরীর ও মন। ক্লান্তিহীন থাকার জন্য সচেতন থাকতে হবে সব সময়—সেটা হোক শীত বা গরম কাল। তাই মন ও শরীর ভালো রাখার জন্য থাকতে হবে বাড়তি সচেতনতা। দিনের শুরুতে বা সারা দিন কাজের শেষে অবসর সময়টুকু কাজে লাগাতে পারেন।
Wednesday, October 13, 2010
সময়ের কাজ সময়ে
সারা দিন যেন কেটে যায় নানা কাজে। দম ফেলার ফুসরত নেই। আর এসবের মধ্যে নিজের জন্য একটু সময় রাখার কথা তো ভাবাই যায় না। কর্মজীবী মেয়েদের জীবনটা যেন এমনই। তবে একটু বুঝে সময়ের সঠিক ব্যবহার করলেই কিন্তু এ পরিস্থিতি এড়ানো যায়। সে জন্য প্রয়োজন পরিবারের সবার আন্তরিক সহযোগিতা ও সঠিক পরিকল্পনা।
Wednesday, September 29, 2010
পানির যত গুণাগুণ
তীব্র পিপাসায় প্রাণ জুড়াবে একগ্লাস পানি। পানির হাজারটা গুণ ও দিনে কতখানি পানি পান করতে হয়, তা হয়তো আমরা অনেকেই জানি না। পানি শরীরের জন্য ভীষণ প্রয়োজন; জেনে নিন
ত্বকে থাকুক সচেতনতা
শরতের রৌদ্রদীপ্ত দিনগুলো তেমন অসহনীয় না হলেও মাঝে মাঝেই ভ্যাপসা গরম অনুভূত হয়। ঘাম, রোদেপোড়া কালচে দাগ, ব্রণ, অ্যালার্জি কোনোটাই পিছিয়ে থাকে না। একে তো বাইরে প্রখর রোদ আর ঘরেও অনেক সময় লোডশেডিং এর ঝামেলা তো আছেই। এই সময়ে ত্বকের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য রইল কিছু টিপস্।
Tuesday, September 28, 2010
সাজগোজের পর...
সেজেগুজে নিজেকে সুন্দর করে তোলা তো হলো। এরপরের করণীয়টা কি সবসময় মনে থাকে! পার্টি থেকে ফিরে আলসেমিতে অনেক সময় মেকআপটা তোলা হয়না। সেই নিয়েই ঘুম। তার ফল? ত্বকে ব্রণ, দাগসহ নানা সমস্যা।
এ নিয়ে রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, কোন পার্টিতে গেলে বেশিরভাগ সময়ই তেল-চর্বিযুক্ত ভারী খাবার খাওয়া হয়। আর সাজের জন্য প্রচুর মেকআপ, হেয়ার স্প্রে ইত্যাদি ব্যবহার করা হয়। এর কোনো কিছুই ত্বকের জন্য ভালো নয়। তাই অবশ্যই মেকআপ করে আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে তা ঠিকমতো তুলে ফেলতে হবে। কেননা, সারা দিনের ভারী মেকআপ ত্বকের লোমকূপগুলোকে বন্ধ করে দেয়। ফলে ত্বকের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ভেতরে ঢুকতে পারে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে তাই ভালোভাবে মেকআপ তুলে ফেলা উচিত। মেকআপ করার পর ত্বকের যত্নের কিছু উপায় বলে দিয়েছেন রাহিমা সুলতানা।

চার আচার
আমড়ার টক আচার
উপকরণ: আমড়া ১২টি, সিরকা ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, পাঁচফোড়ন ১ টেবিল-চামচ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, সরিষার তেল পৌনে এক কাপ, লবণ স্বাদমতো, শুকনা মরিচ ২টি।
প্রস্তুত প্রণালি: আমড়া খোসা ফেলে টুকরা করে সিরকায় ১০-১২ ঘণ্টা ভিজিয়ে রেখে তুলে নিন। এবার হলুদ ও লবণ দিয়ে এক দিন কড়া রোদে শুকিয়ে নিন। গরম তেলে সব মসলা, আমড়া ও সিরকা দিয়ে নাড়ুন। আচার হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

বিয়ের পর নতুন বউ
কিছুদিন আগে বিয়ে হয়েছে মডেল ও অভিনয়শিল্পী বাঁধনের। শ্বশুরবাড়িতে প্রথম সপ্তাহটা বাঁধন শাড়ি পরেই কাটিয়েছেন। আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতেও যেতে হয়েছে। বাড়িতে থাকার সময় বাঁধন বেশির ভাগ সময় কোটা শাড়িই পরেছেন। কোটা শাড়িতে স্বচ্ছন্দ বলেই বাঁধন সেটা বেছে নিয়েছিলেন। আর বাইরে যাওয়ার সময় পরতেন শিফন, সিল্ক, মসলিন—এ ধরনের শাড়ি। গয়নার ক্ষেত্রে বাঁধন বলেন, ছোটখাটো নকশার সোনার গয়নাই ওই সময় বেশি পরা হয়েছে। আর পোশাকের সঙ্গে মানানসই সাজগোজ তো আছেই।