Tuesday, July 13, 2010
ঘর হয়ে উঠুক প্রশান্তিময়
যোগব্যায়াম: শরীর ও মনের সৌন্দর্যে
সুন্দর মনের বসবাস সুস্থ দেহের মধ্যেই। মন বা শরীর যেটির সৌন্দর্যের কথাই বলি না কেন, দুটোই নির্ভর করে ব্যায়ামের ওপর। বিশেষ করে যোগব্যায়ামের মাধ্যমে দেহ ও মনের স্বাস্থ্য এবং সৌন্দর্য সহজেই ধরে রাখা যায়। বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের ল্যাবরেটরি সার্ভিসেসের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, ব্যায়ামের মাধ্যমে আমাদের মন সজীব হয়। যখন আমাদের মন সতেজ থাকে, তখন এমনি এমনিই আমাদের শরীরও ভালো হয়ে যায়। তাই নিরোগ দেহের জন্য সব বয়সী মানুষই যোগব্যায়াম করতে পারে। তা ছাড়া ওষুধের পাশাপাশি যোগব্যায়াম অনুষঙ্গ হিসেবে ভালো কাজে দেয়।
Thursday, July 1, 2010
কাপড়ের দাগ তুলতে
সাবধানেই তো চলাফেরা করা হয়। তবু কোন ফাঁকে যে কাপড়ে দাগ লেগে গেল বুঝতেই পারলেন না। কীভাবে তুলবেন এ দাগ জানেন না। তবে আগে দেখেন, কোন উৎস থেকে দাগ লেগেছে। পরনের পোশাকটি কোন তন্তুর কোন রঙের, সেটাও দেখতে হবে। এরপর বেছে নেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হকের দেওয়া টিপস।
ছোটবেলার আচরণ
দেড় বছরের দুরন্ত আইমান। হাতের কাছে যা পায়, তা-ই গালে পুরে ফেলে। বাসায় অনেক মেহমান এসেছে তার জন্মদিনে। সবার আকর্ষণ যখন তাকে ঘিরে, ঠিক তখনই একটা তেলাপোকা ধরে এনে মুখে পুরে দিল। মা-বাবা ছেলের এমন কাণ্ড দেখে হতবাক। বাবা তো মেরেই বসল।
কচুর মজা
কল্পনা রহমান দিয়েছেন কচুর কয়েক পদ রান্না।
কচুর লতিতে ডালের মাখনি
উপকরণ: কচুর লতি ৫০০ গ্রাম, রসুনকুচি ৪ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, তেল আধাকাপের কম, লেবুর খোসাসহ কুচি ১ টেবিল-চামচ, ডাল খেসারি বা মুগ ১ কাপ, কাঁচা মরিচ ৫-৬ টুকরা, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো।
সবুজের স্নিগ্ধতায়
বর্ষায় পায়ের যত্ন
পায়ের ক্ষতি
বর্ষা মৌসুমে, বিশেষ করে শহরাঞ্চলে রাস্তায় জমে থাকা পানির সঙ্গে নানা রকম রাসায়নিক পদার্থ মিশে যায়। আর এই পানি পায়ে লেগে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দেয়, এমনটাই বলেন ঢাকা হলিফ্যামিলি হাসপাতালের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ আফজালুল করিম। তাই যত সম্ভব বাইরে থেকে ফিরে পা দুটোকে পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। বিশেষ করে, গরম পানি দিয়ে পা পরিষ্কার করা উচিত বলে তিনি মনে করেন।