বাসায় কোনো কাজ করতে গিয়ে হাত কেটে রক্ত বের হলো, কিন্তু রক্তক্ষরণ বন্ধ করতে না পারলে চিকিৎসকের কাছে নিতে দেরি হয়ে মারাত্মক অবস্থা ঘটে যেতে পারে। এমন মুহূর্তে সাহায্যে আসবে প্রাথমিক চিকিৎসার বাক্স বা ফার্স্ট এইড বাক্স। একে অনেকে এমারজেন্সি বক্স হিসেবেও চেনেন।